উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ১১:৩১ এএম , আপডেট: ০৮/০৭/২০২৫ ২:৪২ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। একই ঘটনায় চবির আরও দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি পয়েন্ট থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু।

জানা গেছে, নিহত ও নিখোঁজ তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা চারজন মিলে সোমবার কক্সবাজারে ঘুরতে আসেন। আজ সকালে হিমছড়ি সৈকতে গোসল করতে নামেন তিনজন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুইজন নিখোঁজ রয়েছেন। বাকি একজন সৈকতে না নামায় প্রাণে বেঁচে গেছেন।

উদ্ধারকৃত নিহত শিক্ষার্থীর হলেন, ঢাকা মিরপুর পল্লবী দক্ষিণ এ/৭ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে কে এম হাসানুর রহমান সাদমান রহমান সাবাব (২১)। নিখোঁজ দুই শিক্ষার্থীরা হলেন, বগুড়ার সদরের দক্ষিণ সনসুনিয়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং বগুড়া সদরের নারুলী দক্ষিণের রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু জানান, তিন পর্যটক সৈকতে গোসল করতে নামেন। এরপরই স্রোতের টানে তারা নিখোঁজ হয়ে যান। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহের পরিচয় পরে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ অপর দুই শিক্ষার্থীর সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...