ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২৪ ৪:৩৯ পিএম

কক্সবাজার জেলার রামু উপজেলার হিমছড়িতে ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

জানা গেছে, যুবকের নাম মো. রফিক (৩৯)। জাতীয় পরিচয়পত্র অনুয়ায়ী পিতার নাম আমির হামজা, মাতার নাম নুর বাহার। ঠিকানা কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আব্বাস কন্ট্রাক্টর বাড়ি।

২২ আগস্ট (বৃহস্পতিবার) সকালে রামু থানাধীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির অদূরে মেরিন ড্রাইভ দরিয়া নগর এলাকায় ঝাউগাছে রশির সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়রা সকালে ঝাউগাছে ঝুলন্ত লাশ দেখে আমাদের খবর দেয়। আমরা স্পটে গিয়ে সিআইডির বিশেষায়িত ক্রাইম টিমকে খবর দিই। পরে তাঁরা এসে লাশের সমস্ত প্রসেসিং শেষ করে সুরতহাল রিপোর্টে তৈরি করি। পরে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইন্সপেক্টর মোহাম্মদ হিমেল আরো বলেন, লাশের পকেটে জাতীয় পরিচয় মিললেও কোন মোবাইল পাওয়া যায়নি। তবে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে তাও বন্ধ রয়েছে। লাশের পরনে ছিলো পুল প্যান্ট ও শার্ট, পায়ে সু। তবে কেউ লাশ সনাক্ত করতে পারলে রামু থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। যদিও লাশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কর্ণফুলী থানার পুলিশও কোন তথ্য জানাতে পারেনি।

তবে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আব্বাস কন্ট্রাক্টর বাড়ির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন জানান, ‘লাশের ছবি দেখে মনে হচ্ছে সে খোয়াজনগরের স্থানীয় কেউ না। সম্ভবত চাকরির সূত্রে যুবকটি কর্ণফুলীতে ভাড়া বাসায় ছিলেন। তখন হয়তো ভোটার হয়েছিলেন খোয়াজনগর আব্বাস কন্ট্রাক্টর বাড়ির ঠিকানা দিয়ে। পরে এখান থেকে চলে গেছে। এ জন্য কেউ তাঁকে চিনতে পারছে না।’

পরে আইটি প্রযুক্তির সহযোগিতায় নির্বাচন কমিশন সার্ভার থেকে লাশের আইডি কার্ড থেকে স্থানীয় ঠিকানা বের করে সিআইডি জানতে পারেন যুবকের স্থায়ী ঠিকানা মহেশখালী উপজেলার ছোট মহেশখালী আহমদিয়া কাটা গ্রামের শহিদুল্লাহর বাড়ি। বিষয়টি মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer