প্রকাশিত: ২৯/০৩/২০২২ ৯:১৭ এএম


ভারতে হিজাব নিয়ে বিতর্ক চলছে। দেশটির এক রাজ্যে হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে এখনও আইনি লড়াই চলছে। এর মধ্যেই আবার সামনে এলো হিজাব বিতর্ক। এবার হিজাব পরা এক নারীকে ভারতীয় রেস্টুরেন্টে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি অবশ্য ভারতের নয়। এ ঘটনা ঘটেছে বাহরাইনে। এ নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ভারতীয় রেস্টুরেন্টটি।

বাহরাইনের রাজধানী মানামায় একটি রেস্টুরেন্ট চালাত ভারতীয় এক সংস্থা। মানামার আলদিয়ায় ওই রেস্টুরেন্টে সম্প্রতি এক হিজাব পরিহিত নারীকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এক ওয়েটার ল্যানটার্ন নামের রেস্টুরেন্টটিতে ওই নারীকে ঢুকে বাধা দিচ্ছেন— এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই ওই রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

টুইটারে ওই ভিডিওটি প্রথম পোস্ট করেন মরিয়ম নাজি নামে এক নারী। ভিডিওটি ধারণ করেছিলেন মূলত অভিযোগকারীর নারী বন্ধু। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই এ নিয়ে তদন্তের নির্দেশ দেয় বাহরাইনের ট্যুরিজম অ্যান্ড এক্সিবিশন অথরিটি। তারপরই জাতীয় সংস্কৃতিতে আঘাত হানার অভিযোগে ওই রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে ল্যানটার্ন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাবি করেছে, ওই ঘটনার জন্য দায়ী ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এমন কোনো নীতি নেই যে কোনো হিজাব পরিহিত নারীকে ঢুকতে দেওয়া হবে না। বাহরাইনে ৩৫ বছর ধরে চলছে ল্যানটার্ন। আমরা এখানে সবাইকে স্বাগত। ম্যানেজারের জন্য এ ঘটনা ঘটেছে, যে এখন আর আমাদের প্রতিনিধিত্ব করে না

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer