প্রকাশিত: ০৬/০৩/২০২১ ৬:৩১ পিএম

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে জেসমিন আক্তার (২২) নামে এক রোহিঙ্গা নারী পালিয়ে গেছেন। এসময় তার সঙ্গে তার মেয়ে সুমাইয়া আক্তার (৬) ছিল।
শনিবার (০৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মো. আবদুল আজিম।
তিনি জানান, গত ২ মার্চ গলায় টিউমার নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন রোহিঙ্গা ওই নারী। এরপর থেকে পুলিশ পাহারায় হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার সকালে কর্তব্যরত সেবিকা ও চিকিৎসক ওয়ার্ডে গিয়ে তাদের দেখতে না পেয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। দুপুর পর্যন্ত ওই রোহিঙ্গা নারী ও তার শিশু বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সূত্রে জানা গেছে, হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ ক্লাস্টার নং-২৭, হাউজ নং-ই,৩ বসবাস করা রোহিঙ্গা নারী জেসমিন দীর্ঘদিন ধরে গলায় টিউমার সমস্যা ভুগছিলেন। তার স্বামী সাইফুল ইসলাম। গত ২মার্চ মঙ্গলবার তাকে ভাসানচর থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে পাহারার জন্য দুইজন নারী ও একজন পুরুষ পুলিশ কনস্টবল দায়িত্বে ছিল।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা বলেন, হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যদের বাথরুমে যাওয়ার কথা বলে বাচ্চাকে নিয়ে ওই নারী কক্ষের বাহিরে যান। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer