ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৮:৫২ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে চায়।

বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে সরকারের এই ইচ্ছার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, আমাদের দেশে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যা রয়েছে। মালয়েশিয়ায় যেখানে ৩৫ মিলিয়ন জনসংখ্যা সেখানে আমাদের জনসংখ্যা ১৮০ মিলিয়ন। তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল পার্কে হালাল পণ্য তৈরি হবে যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। দেশে হালাল পণ্যের তিন মিলিয়ন ডলারের মার্কেট রয়েছে।

প্রেস সচিব বলেন, মালয়েশিয়ার হালাল ইকোসিস্টেম খুব উন্নত। তাদের ১৪টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইকোনমিক জোন রয়েছে যেখানে হালাল পণ্য (ফুড, কসমেটিক ও মেডিসিন ও অন্যান্য পণ্য উৎপাদন হয়।

তিনি আরো বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাংলাদেশে গড়ে তোলার লক্ষ্যে সে দেশ থেকে বিশেষজ্ঞ চেয়েছেন। মালয়েশিয়ায় যারা হালাল ইকো সিস্টেম দেখে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে খুব শিগগির বিশেষজ্ঞ দল পাঠাবেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...