উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ৭:১৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে রোহিঙ্গাসহ তিন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আরো চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়া তিন শিশুর মধ্যে একজন রোহিঙ্গা এবং বাকি দুজনের একজন উখিয়া, অন্যজন রামু উপজেলার বাসিন্দা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন জানান, আক্রান্ত শিশুদের জন্য অক্সিজেন সরবরাহ, নার্স স্টেশন এবং চিকিৎসকদের বসার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। যেসব শিশুর অক্সিজেন প্রয়োজন হচ্ছে, তারা তা পাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার বলেন, হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হাসপাতালের সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। নতুন আইসোলেশন ওয়ার্ড চালুর মাধ্যমে আক্রান্ত রোগীদের পৃথক রেখে চিকিৎসা প্রদান করা হবে। পাশাপাশি নমুনা সংগ্রহ ও রোগী পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...