উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৪/২০২৩ ১:৫৫ পিএম

ইসরাইলি বাধা উপেক্ষা করে জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় এক লাখ ৪০ হাজার মুসল্লি একসঙ্গে তারাবির নামাজ আদায় করেছেন।

জেরুজালেম ইসলামিক ফাউন্ডেশন বিভাগ এ তথ্য দিয়েছে। খবর ইয়েনি সাফাকের।

উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে গত মঙ্গল ও বুধবার টানা দুদিন মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ।

আল আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই বলেও জানিয়েছে দেশটি।

আল আকসা মসজিদে হামলার ঘটনায় ইসরাইলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। একই সঙ্গে ইসরাইলের নিন্দা জানিয়েছে আরব লিগ ও ওআইসিও।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...