প্রকাশিত: ২৬/০১/২০১৮ ৭:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৬ এএম

রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সরকারের আন্তর্জাতিক প্যানেল থেকে পদত্যাগের পর, যুক্তরাষ্ট্রের সাবেক সেনেটর এবং কূটনীতিক বিল রিচার্ডসন বলেছেন সোমবার কথা কাটাকাটির সময় রাগে ফেটে পড়ছিলেন অং সান সুচি।

যে আন্তর্জাতিক প্যানেল থেকে বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সেটি গঠন করেছিলেন অং সান সুচি নিজে।

সোমবার এক বৈঠকে চরম ঝগড়ায় জড়িয়ে পড়েন মি রিচার্ডসন এবং মিস সুচি।

মি রিচার্ডসন নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সম্প্রতি রয়টরস বার্তা সংস্থার দুই সাংবাদিকের আটক ও বিচারের প্রসঙ্গ তুলতেই মিস সুচি ‘রাগে ফেটে পড়েন’।

“তার (মিস সুচির) মুখ রাগে কাঁপছিল, আমি যদি তার হাতের নাগালে থাকতাম তিনি হয়তো আমাকে মেরেই বসতেন, এতটাই রেগে গিয়েছিলেন তিনি।”

মি রিচার্ডসন বলেন, মিডিয়া, মানবাধিকার বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মিস সুচি যে ভাষায় আক্রমণ করছিলেন তাতে তিনি “হতভম্ব” হয়ে পড়েছিলেন।

“আমি তাকে পছন্দ করি, তাকে সম্মান করি। কিন্তু রাখাইন ইস্যুতে তিনি নেতৃত্বে দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন।”

মি রিচার্ডসন বলেছেন, রোহিঙ্গাদের নাগরিক অধিকার দেওয়ার মত মৌলিক ইস্যুতে তিনি মিয়ানমার সরকারের মধ্যে কোনো সততা দেখতে পাচিছলেন না।

মি রিচার্ডসনের বিরুদ্ধে অবশ্য পাল্টা অভিযোগ করেছে মিয়ানমার সরকার। সরকারের একজন মুখপাত্র বলেছেন, মি সুচির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন মি. রিচার্ডসন।

আন্তর্জাতিক প্যানেলের একজন সদস্য খিন নিও বিবিসিকে বলেছেন রয়টরসের সাংবাদিকদের প্রসঙ্গটি মিস সুচির সামনে না তোলার জন্য আগে থেকেই মি রিচার্ডসনকে সাবধান করা হয়েছিল।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...