প্রকাশিত: ১৯/০১/২০২২ ১০:০৪ এএম

রাজধানীর হাতিরঝিলে সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত দেহ পড়ে ছিল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাবীব রহমান দৈনিক সময়ের আলো পত্রিকায় কর্মরত ছিলেন। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই এনামুল হক ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে রাত আড়াইটার দিকে হাতিরঝিল থেকে এক পথচারী ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পথচারীরা হাবীবকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে একজন পথচারীকে হাবীবের মোটরসাইকেল পাহারায় পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি পুলিশ নিয়ে আসে।’

হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে একটা মসজিদের কাছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলেও জানান এসআই।

রাতেই হাবীবের সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। হাবীব ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সময়ের আলো পত্রিকায় আওয়ামী লীগ বিট করতেন।

হাবীবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও তার মোটরসাইকেলটি অক্ষত ছিল। তাই এটি দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা নিয়ে সাংবাদিকদের অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

দৈনিক সময়ের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ বলেন, ‘এটা দুর্ঘটনা মনে হচ্ছে না। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।’

তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীব রহমান সময়ের আলো ছাড়াও বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

হাবীব রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া। ঢাকার হাতিরঝিল এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer