প্রকাশিত: ০৬/০৩/২০১৮ ৭:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মাদ্রাসায় শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার নিষিদ্ধ।গত সপ্তাহে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা নিয়ে এক ছাত্রের সঙ্গে মাদ্রাসার শিক্ষকের হট্টগোল হয়। এ নিয়ে শিক্ষকরা ক্ষুব্ধ হয়। তাই মাদ্রাসা কতৃর্পক্ষের নির্দেশে ছাত্রদের কক্ষে চলে তল্লাশি নামক সাঁড়াশি অভিযান।

জানা গেছে এই অভিযানে জব্দ করা হয় প্রায় ৫ শতাধিক (২ বস্তা) অ্যান্ড্রয়েড মোবাইল সেট। পরে রাতে মাদ্রাসা কম্পাউন্ডের ভেতরে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয় জব্দকৃত অ্যান্ড্রয়েড মোবাইল সেটগুলো।

রবিবার রাতে হেফাজত আমির আল্লামা শাহ্ আহমদ শফীর আল্ জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

আবাসিক ছাত্রদের কক্ষের জিম্মাদার (প্রক্টর) হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন বলেন, মাদ্রাসার ছাত্রদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যেসব শিক্ষার্থী গোপনে অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করে তাদের মোবাইল এভাবে জব্দ করে ধ্বংস করা হয়। এটা মাদ্রাসার বহু দিনের রেওয়াজ।কালের কণ্ঠ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer