প্রকাশিত: ২৭/০২/২০২২ ২:২২ পিএম

ইউক্রেন থেকে ১৫ বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন। এসব শিক্ষার্থীকে হাঙ্গেরির সিলেওয়েস বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক টুইট বার্তায় অস্ট্রিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত এই তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত জানান, ইউক্রেনে পড়াশোনা করা ১৫ শিক্ষার্থীকে শনিবার রাতে হাঙ্গেরি-ইউক্রেন সীমান্তে তাদেরকে স্বাগত জানান অস্ট্রিয়াতে বাংলাদেশ মিশনের উপপ্রধান রাহাত বিন জামান। হাঙ্গেরিতে বাংলাদেশের অনারারি কনসাল গ্রেগ পাটাকিও ওই সময়ে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বুদাপেস্টে নিয়ে যাওয়া এবং সিলেওয়েস বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকার ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ২০০ জনের মতো পোল্যান্ড ও রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছে। এদের মধ্যে ২৪ বাংলাদেশিকে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস হেফাজতে নিয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পার্শ্ববর্তী দেশগুলোতে সরিয়ে নেয়া হচ্ছে। দেশটিতে অবস্থান বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে পোল্যান্ড। এরই মধ্যে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড পৌঁছেছেন সাতজন প্রবাসী বাংলাদেশি। শুক্রবার তারা পোল্যান্ড পৌঁছান। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...