প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৯:১৫ পিএম

firoj--votto20160831210904নিউজ ডেস্ক::

আওয়ামী লীগ নেতা ও পশু চিকিৎসক হত্যা মামলায় অভিযুক্ত কক্সবাজারের রামুর ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ১৭ জুন ভোরে রামুর ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফপাড়া এলাকায় নির্মিতব্য নতুন বাড়িতে ঢুকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পশু চিকিৎসক মহিউদ্দিনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পরে নিহত মহিউদ্দিনের স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে ঈদগড় ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং জিআর-১৯০/১৬)। মামলা হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন চেয়ারম্যান ভুট্টো। কিছুদিন আগে নবনির্বাচিত ঈদগড় ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার জন্য হাইকোর্ট থেকে ১ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেয়।

৩০ আগস্ট ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৩১ আগস্ট কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত সব দিক বিবেচনা করে বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন নামঞ্জুর করে চেয়ারম্যান ভুট্টোকে জেলহাজতে পাঠান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. ফিরোজ আলম (ফিরোজ) এসব তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান ভুট্টোকে মামলায় আসামি করা নিয়ে এলাকায় নানা বিতর্ক থাকলেও মামলার বাদী ও নিহত মহিউদ্দিনের স্ত্রী জাহেদা বেগম আদালতের সিদ্ধান্তে খুশি বলে উল্লেখ করেন। এসময় তিনি তার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করেন।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...