প্রকাশিত: ১৪/০৯/২০২১ ৭:৪৩ এএম , আপডেট: ১৪/০৯/২০২১ ৯:০৫ এএম

১৪৪৩ হিজরী সালের ওমরাহ ও সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সফরকালে ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সৌদি আরব সফরকালে প্রতিনিধিদল ওমরাহ ও সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিনিধিদল মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবে। একই দিনে প্রতিনিধিদল মক্কায় হাজিদের ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবে। তারা পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবেন। প্রতিনিধিদল জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসসমূহ পরিদর্শন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিনিধিদলের মদিনাস্থ ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সঙ্গে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের কথা রয়েছে।

সফররত প্রতিনিধিদলটি আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে তার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, ঢাকা হজ অফিসের পরিচালক হজ মো. সাইফুল ইসলাম। এছাড়া রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী ও ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।

প্রতিনিধিদলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer