প্রকাশিত: ১৭/০২/২০২০ ৯:২৭ এএম

পবিত্র কাবা, মদিনা শরিফ, হজ ও ওমরাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গুলে মদিনা দরবারের কথিত পীর আবুল বাশার আল কাদরীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ গতকাল রোববার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ আসামি জামিনের জন্য গতকাল রোববার আদালতে হাজির হয়েছিলেন।

ধর্মীয় মূল্যবোধে আঘাত ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারের অভিযোগ এনে কিশোরগঞ্জ জজ আদালতের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ১২ জানুয়ারি ভৈরব থানায় একটি মামলা করেন। পরে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৮ জানুয়ারি চার সপ্তাহের জামিন মঞ্জুর করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ভৈরব উপজেলার উমানাথপুরের গুলে মদিনা দরবারের কথিত পীর আবুল বাশার আল কাদরী বিভিন্ন ধর্মীয় মাহফিলে পবিত্র কাবা, মদিনা শরিফ, হজ ও ওমরাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেন। সেইসঙ্গে নিজের দরবার শরিফকে হেরেম ঘোষণা দেওয়ার কথা বলেন। কথিত পীরের এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুসলমানদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer