প্রকাশিত: ১৭/০১/২০১৯ ৫:৫৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী বলেছেন, এবছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রতি হজ যাত্রীকে বিমান ভাড়া প্রদান করতে হবে ১ লাখ ২৮ হাজার টাকা।

যা গত বছরের তুলনায় কমেছে ১০ হাজার ১৯১ টাকা।

তিনি বলেন, গতবছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা ছিল। সব হজ যাত্রী যাতে সুন্দরভাবে হজ করতে পারেন সেক্ষেত্রে বিমানের যা দায়িত্ব তা পালন করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সবার বক্তব্য শুনেছি। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মানুষের ভোগান্তি কমাতে পারি।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন, টাকা কমালে শেখ হাসিনার পকেট থেকে যাবে। আবার বেশি করলেও তার পকেটে যাবে। সেটা বড় নয়। বরং আমরা গুরুত্ব দিবো হাজীরা যাতে ভালভাবে হজ পালন করতে পারে সেই চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সারাদেশের হজ যাত্রীরা যাতে সুন্দরভাবে হজ পালন করতে পারেন সেই পদক্ষেপ নেবেন। আর এর মাধ্যমে শেখ হাসিনার সরকারের সম্মানকে ধরে রাখতে হবে।

বিমানের টিকেটের দাম কমানোর প্রসঙ্গ তুলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমি জানি বিমান প্রতিমন্ত্রী অনেক বেশি দয়ালু এবং ভদ্র মানুষ। তিনি আমাদের দাবী রেখেছেন তাকে এজন্য অনেক ধন্যবাদ।

তিনি বলেন, আল্লাহর মেহমানদের চোখে যেন পানি না ঝরে। যারা তাদের চোখে পানি ঝরাবে তাদের চোখে আমরা রক্ত ঝরিয়ে ছাড়বো ইনশাল্লাহ। এটা আমার পরিস্কার কথা। এক্ষেত্রে আশা করি হজ সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকবেন।

আমরা আল্লাহর মেহমানদের খেদমত করার সুযোগ নিতে চাই। এটা আমাদের দায়িত্ব, যোগ করেন ধর্ম প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই মন্ত্রণালয়ের সচিব, হাবের প্রতিনিধি উপস্থিতি ছিলেন।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer