প্রকাশিত: ১৯/০৭/২০২১ ৭:৫৭ এএম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গত বছরের মতো এবারও সীমিত আকারে পালন করা হচ্ছে হজ। হজ পালন করতে কয়েক হাজার মুসল্লি আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন।

এবারে হজের খুতবা বাংলাসহ মোট ১০টি ভাষায় অনুদিত হবে এবং দু’টি প্লাটফর্মে সেটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

বিশ্ব মুসলিম উম্মাহর কাছে হজের খুতবা পৌঁছে দিতে সৌদি আরব সরকার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান।

এদিকে অন্যান্য বছরের ন্যায় এবারও হজের খুতবা বাংলায় অনুবাদ করা হবে। বাংলার পাশাপাশি আরও নয়টি ভাষায় অনুদিত হবে খুতবা।

হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে এ বছর মনোনীত হয়েছেন বাংলাদেশের মাওলানা আ.ফ.ম ওয়াহীদুর রহমান। তার জন্ম কক্সবাজার জেলায়। তিনি বর্তমানে মক্কা ইসলামী সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।

পবিত্র দুই মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফার খুতবার তাৎক্ষনিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ এ তথ্য জানিয়েছে।

বাংলা ভাষা সহ আরও নয়টি ভাষায় সম্প্রচারিত হবে হজের খুতবা, তা হলো- ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।

করোনা মহামারী শুরুর আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতেন। গত দু’বছর ধরে করোনা মহামারীর কারণে বড় ধরনের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয় বিদেশি হজ যাত্রীদেরও।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer