প্রকাশিত: ৩১/০৩/২০১৯ ৪:০৩ পিএম

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামাঃ
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় অটোরিক্সার সাথে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ির সংর্ঘষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) পোমরা ইউনিয়নের সেলিমা কাদের কলেজ গেইট এলাকায় সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল আজিজ (৩৫) ও তার শিশু কন্যা আছিয়া আক্তার (৩)।

এছাড়াও এঘটনায় আহত হয়েছেন- লামা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী (৪৯), তার পুত্র অংকিয় চৌধুরী (৮), নিহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম (২৩) ও অটোরিকশা চালক মো. কাঞ্চন।

আহত তাহেরা বেগম ও অটোরিকশা চালক মো. কাঞ্চনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে লামা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী ও তাঁর পুত্র অংকিয় চৌধুরীকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, লামা উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক জিয়াউর রহমান সামান্য আঘাত পেয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল ও রবিউল হোসেন বলেন, ‘লামা উপজেলা চেয়ারম্যান ও তাঁর পুত্র সামান্য আঘাত পেয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন।’

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer