প্রকাশিত: ০৫/০২/২০১৮ ১২:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৩ এএম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তারাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পুঠিয়ার হলদারপাড়া গ্রামের আবদুল মোমিন (৩৫), তার ছেলে এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান (১৬) ও একই এলাকার কাবিলের ছেলে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলাম (১৬)। পরীক্ষার্থী দু’জনই পুঠিয়া পিএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান জানান, সকালে দুই এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে মোমিন মোটরসাইকেলে করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে তারাপুর সড়কে বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায় বলে জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer