প্রকাশিত: ২৮/১১/২০২১ ১২:৩৩ পিএম

রওশন আক্তারের বয়স যখন ৫ বছর তখন টাইফয়েডে অচল হয়ে যায় তার দুই পা। হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে। তবুও ভোটের দিন চলে এসেছেন ভোটকেন্দ্রে। স্বামীর পিঠে চড়ে এসে দিয়েছেন ভোট।

রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন।

ভোট দিয়ে ঢাকা পোস্টকে তিনি বলেন, ‌‘আমার একটা ভোটও মানুষের প্রয়োজনে আসতে পারে। কিন্তু আমি যদি বাসায় বসে থাকতাম তাহলে ভোটটা দেওয়া হতো না। প্রার্থীরা আমাকে দাম না দিলেও আমি আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই আমি ভোট দিতে আসছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’

রওশনের স্বামী সোহেল মিয়া বলেন, ‘স্ত্রীর চলাফেরার সমস্যার জন্য আমিই তার কাছে থেকে সহযোগিতা করি। ভোটের ব্যাপারে সে অনেক সচেতন। তার আগ্রহ দেখেই তাকে নিয়ে এসেছি ভোট দেওয়ানোর জন্য।’

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহ জেলার তিনটি উপজেলা ত্রিশাল, মুক্তাগাছা ও সদরের ২৭টি ইউনিয়নে মোট ১৮২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৯৬ ভোটকেন্দ্রে ৭ লাখ ৫০ হাজার ৬৯৯ জন ভোটার তাদের ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। যেখানে পুরুষ ভোটার রয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫০৩ জন ও নারী ৩ লাখ ৬৯ হাজার ১৯৬ জন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer