প্রকাশিত: ২৯/১১/২০২০ ১১:০২ এএম

আজ ২৯ নভেম্বর আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। দিবসটি পালিত হয়ে আসছে ১৯৮৭ সাল থেকে । এ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বার্তা দিয়েছেন। তারা বলেছেন, বরাবরের মতোই একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ। আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকার রয়েছে ফিলিস্তিনিবাসীর।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তার বার্তায় বলেন, আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি ফিলিস্তিনিদের প্রতি । আমরা মনে করি, দীর্ঘদিন ধরে চলা এই সঙ্কটের সমাধান একটাই, আর সেটা হলো ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দুটি স্বাধীন রাষ্ট্রের সূচনা করতে হবে। সেইসঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এখনই বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ আর বর্ণবাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এসব নীতির বিরুদ্ধে। সঙ্গত কারণেই মজলুম ফিলিস্তিনিদের পক্ষে আমাদের অবস্থান । তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে চার বছরের শাসনামলে প্রায় সব আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...