প্রকাশিত: ০৪/০৮/২০১৮ ২:০৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৭ পিএম

জে.জাহেদ, চট্টগ্রাম:

চট্টগ্রামের কোতোয়ালী এলাকার ফিরিঙ্গি বাজার (বিআইডব্লিউটিএ) অফিসের পাশে নিশাত টেলিকমের সামনে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার সহ একজনকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।

গত ২রা আগস্ট রাত সাড়ে ১০টার সময় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মোঃ শাহ জালাল চৌধুরী, এসআই ফিরোজ আলম, এএসআই মনির হোসেন, এএসআই দাউদ খান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বার সহ আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলেন, মোবাশ্বের হায়াত (৪০), পিতা – মৃত রহিম বক্স, মাতা-সাজিদা বেগম, সাং-জামতলী ক্যাম্প, সি-ব্লক, সি-ফোর, থানা উখিয়া, জেলা – কক্সবাজার।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত স্বর্ণের বার গুলো তার চাচাতো ভাই পলাতক আসামী মোঃ এনামের (৫৫) সহযোগিতায় মিয়ানমার হতে চোরাই পথে বাংলাদেশে এনেছেন বলে তথ্য দেন।এমনকি চট্টগ্রাম শহরে বিক্রয় করার উদ্দেশ্যে তিনি বহন করেছিল বলে স্বীকার করে নেন।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান মহানগর ডিবি পুলিশ।

পাঠকের মতামত

শাহপরীর দ্বীপে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ায় জমি নিয়ে পূর্বশরিয়তের জের ধরে কবির আহমদ চৌকিদারের ...

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...