প্রকাশিত: ১১/১২/২০১৭ ৬:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৭ এএম
Single Page Top

অর্থনৈতিক সংবাদদাতা ::

বিশ্ববাজারে দাম কমার কারণে দেশের বাজারে স্বর্ণের দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানায় সমিতি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, কাল মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকা। আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ২২২ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৪০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৯৫২ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দর পুনর্নির্ধারণ করায় ২২ ও ২১ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে স্বর্ণের দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যুক্ত হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer