প্রকাশিত: ২১/০৪/২০১৮ ৭:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৩ এএম

ডেস্ক রিপোর্ট::
র‌্যাবের সদরদপ্তরে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যমণি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বরণে বাহিনীটির আয়োজন ছিল ব্যতিক্রম। সোনালী রঙের একটি খোলা পালকির ব্যবস্থা করে মন্ত্রীকে কাঁধে করে নিয়ে গেছেন র‌্যাব কর্মীরা।

গাড়ির চলনের আগে দেশে সম্ভ্রান্ত শ্রেণি বা সম্পদশালীদের চলাচলে ব্যবহার করা হতো এই পালকি। এটি গ্রামীণ ঐতিহ্য হিসেবে বিবেচনা করেই মন্ত্রীর পাশাপাশি র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদকেও একইভাবে বরণ করেছেন বাহিনীটির সদস্যরা।

শনিবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরায় র‌্যাব সদরদপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মেমোরিয়াল হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এর আয়োজক ছিল রাজধানীর টিকাটুলি এলাকার র‌্যাব-৩।

গত ১৪ এপ্রিল সারাদেশে মহাসমারোহে বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়। তবে র‌্যাব-৩ এই আয়োজন করেছে এক সপ্তাহ পর। দুপুর একটার দিকে প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি গাড়ি থেকে নামার পর পালকিতে করে তাকে মঞ্চে নেয়া হয়।

মন্ত্রীর মতো পালকিতে ওঠার সুযোগ পান র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও। তাকেও একইভাবে মঞ্চে তোলা হয়। মঞ্চে ওঠে স্বরাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান বেনজীর।

ইতোমধ্যে মন্ত্রীর পালকিতে বসা অবস্থায় কাঁধে করে নিয়ে যাওয়ার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এই ছবিতে মন্ত্রী অবশ্য সপ্রভিত ছিলেন না। তিনি খানিকটা অপ্রস্তুত বা এভাবে বসে থাকতে মন্ত্রীর কিছুটা সমস্যা হচ্ছিল, সেটাও স্পষ্ট।

মন্ত্রীকে বহন করা গাঢ় নীল পোশাক পরা বেহারাও সবাই র‌্যাব সদস্য। আশেপাশে থাকা সবাই তখন সে দৃশ্য ক্যামেরাবন্দি করার কাজে ব্যস্ত। বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মধ্যাহ্নভোজনেও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer