প্রকাশিত: ০২/১২/২০১৭ ৩:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১২ এএম

নিউজ ডেস্ক::
সততা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকার প্রশাসন কীভাবে চালাতে হয়, তার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় আনিসুল হকের মরদেহে শেষশ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কাছে একথা বলেন। তিনি বলেন, ‘সাহসিকতার সঙ্গে যেকোনো কাজ কীভাবে করতে হয়, তা আনিসুল হকের মাধ্যমে ঢাকাবাসী দেখতে পেয়েছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘নেতৃত্বের ক্ষেত্রে সফল এই ব্যবসায়ী সব সময় দৃড় এবং বলিষ্ঠ ছিলেন। লক্ষ্য অর্জনে কখনও কারও কাছে মাথা নত করেননি।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও আনিসুল হককে দেখতে বনানীতে আসেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, উপস্থাপক ও টিভি ব্যক্তিত্ব আনিসুল হক। শনিবার দুপুরে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer