প্রকাশিত: ২৭/০৪/২০১৮ ১১:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৫ এএম

ডেস্ক নিউজ : কোনো স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না।  তবে নির্বাচনে নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন।  নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ  এই মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে প্রেস বিফ্রিং এ কথা বলেন তিনি।  গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে এই বৈঠক হয়।

প্রসঙ্গত, এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ‘ভোট অবাধ ও সুষ্ঠু করতে’ ইভিএম বাতিল ও সেনাবাহিনী মোতায়েনের দাবি তুলেছে বিএনপি।  তবে সরকারের পক্ষ থেকে বার বার সেনা মোতায়েনের বিপক্ষে মত আসছে।

সচিব বলেন, এ নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান সুযোগ থাকবে।  আমরা আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।  বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়।  এই দুই সিটি নির্বাচনে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।  এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে ইসি।  গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও নির্বাচনের সময় দায়িত্বপালন সম্পর্কে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, সংসদ নির্বাচন অতি সন্নিকটে।  সেই সাথে ঢাকার পাশে সব থেকে বড় গাজীপুর ও খুলনায়ও নির্বাচন হবে।  তাই নির্বাচনগুলোকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে সিইসি বলেন, বিগত দিনে আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। এই নির্বাচনও সফল হবে বলে আশা করছি।  আপনাদের পরামর্শও প্রত্যাশা করছি।  সিইসির সভাপতিত্বে বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা চার লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer