উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ৮:৪২ পিএম

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় একটি মাছের ঘেরে মাছ ধরার সময় ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় রহমতের বিল এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্বে, বালুখালী বিওপি থেকে ১.৫ কিলোমিটার দক্ষিণে এবং শূন্য লাইন থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

আটককৃতরা সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (এফডিএমএন) এবং তারা স্থানীয় একটি মাছের ঘেরে মাছ ধরছিলেন বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবস্থান ও স্থানীয় বিভিন্ন কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগে অনেক সময় তারা অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ কারণে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

আটক ১৯ জনের মধ্যে ক্যাম্প-১৯-এর ১১ জন, ক্যাম্প-১০-এর ৩ জন, ক্যাম্প-১১-এর ৩ জন, ক্যাম্প-১২-এর ১ জন এবং ক্যাম্প-১৩-এর ১ জন রয়েছেন।

পরবর্তীতে আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিভিন্ন কার্যক্রমে যেন কেউ অবৈধভাবে ব্যবহার না করে, সে বিষয়ে স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer