উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০২/২০২৫ ৮:১৮ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, কমিশনের নির্দেশনা পালনে কোনো কর্মকর্তা অবহেলা করলে বা কথা না শুনলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ১৬ লাখ মৃত মানুষ ভোট দিতো। ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। আমরা একটা পারফেক্ট ভোটার লিস্ট দিতে কাজ করে যাচ্ছি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যলয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এখন আর অমুকের বা তমুকের লোক হলে চলবে না। আইনের লোক হতে হবে। আইন যা আছে ষোলআনা আপিল করবো। যারা কথা শুনবে না তাদের বাড়ি চলে যেতে হবে। ১০-১৫ বছর কথা শোনেন নাই। কিন্তু এখন কথা না শুনে পারবেন না। আগে না শুনে পার পেয়ে গেছেন। কিন্তু এখন আর এই সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে কেউ নেই। আগে কথা না শোনার অন্য কারণও ছিল।

রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি বলেন, এতো দিন আমার ধারণা ছিল যে রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক হতে চায়। এবার শুনলাম বাংলাদেশিরা জাতিসংঘের রেশনের লোভে রোহিঙ্গা ক্যাম্পে নাম লিখিয়েছে। বাংলাদেশিরা রোহিঙ্গা হয়ে গেছে জাতিসংঘ ও এনজিওর সহযোগিতা পাওয়ার জন্য। এটা আগে শুনি নাই। স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে বিয়েও হচ্ছে।

মতবিনিময় সভায় কক্সবাজারের জেলা প্রশাসক সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...