ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০১/২০২৩ ১১:৪৫ পিএম

বাংলাদেশ সুইডেনের রাজধানী স্টোকহোমে তুরস্কের দূতাবাসের সামনে শনিবার এক কট্টর ডানপন্থী ব্যক্তির পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে বিশ্বব্যাপী মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের অপমানের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম উল্লেখ করে- মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, যে কোন অবস্থাতেই ধর্মের স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিৎ।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সকল ধরনের উসকানি বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer