প্রকাশিত: ২৯/১২/২০২০ ১০:২৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গা শরনার্থী এবং স্থানীয় ৩০ হাজার পরিবারের অন্তত: ১ লাখ ২০ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সৌদি সরকার। দেশটির রাষ্ট্রীয় সংস্থা বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের উদ্যোগে এসব মানবিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির সংশ্লিষ্টরা। মঙ্গলবার দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি দলের পদস্থ কর্মকর্তাগণ। তারা জানান, করোনা মহামারিতে রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্ট খাদ্য সংকট উত্তোরনের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের জীবনমানোন্নয়নে সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই সংস্থাটি কাজ করছে। উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সপ্তাহব্যাপী চলবে এ কার্যক্রম। এর আগেও বাংলাদেশ সরকারের সহযোগিতায় গেলো বছর একইভাবে অন্তত: লক্ষাধিক শরনার্থীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন সৌদি আরবের এই সাহায্য সংস্থা।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer