ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১০/২০২৫ ১০:৩১ এএম

আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলন, যেখানে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে যোগ দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এবার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সৌদি সফর স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন
জামায়াত ক্ষমতায় আসলে আ.লীগ ফিরে আসবে: সামান্থা

এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এরপর থেকেই সফরটি ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছিল। এমনকি সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক অগ্রাধিকারের কারণেই সফরটি আপাতত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি আরবের এ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রতিবছর শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার পরিবর্তে এবার বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে। তারা সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সুযোগ ও সম্ভাবনা তুলে ধরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer