প্রকাশিত: ২৭/০৪/২০২২ ৯:৫৯ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান চলতি সপ্তাহে সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন। কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলার পর এরদোগান এ‌ সফরের পরিকল্পনা করেছেন।

২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। এ ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ আনে তুর্কি সরকার এবং এ ঘটনায় দু’দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি এ ইস্যুতে সৌদি আরব তাদের দেশে তুর্কি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
নাম প্রকাশ না করার শর্তে সফরের সাথে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এ সফরের সময়সূচি ঠিক হয়েছিল, তবে কিছু কারণে তা আগামী মাসেও হতে পারে।

তুরস্কের আদালত গত মাসে খাশোগি হত্যার মামলা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ২৬ আসামির অনুপস্থিতিতে এত দিন এ মামলা চললেও তুরস্কে মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : পার্সটুডে

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer