প্রকাশিত: ০৬/০৩/২০২০ ১:৩৫ পিএম

মিয়ানমারের নেত্রি অং সান সু চিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নিয়েছে লন্ডন সিটি করপোরেশন। বৃহস্পতিবার এই সম্মাননা ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

তিন বছর আগে রোহিঙ্গা গণহত্যায় সু চির নির্বিকার ভূমিকার নিন্দা জানিয়ে লন্ডন সিটি করপোরেশনের নির্বাচিত সদস্যরা সম্মাননা ফিরিয়ে নিতে ভোট দিয়েছিলেন।

দ্য সিটি অব লন্ডন করপোরেশনের (সিএলসি) অনারারি ফ্রিডমস কমিটির চেয়ারম্যান ডেভিড উটন বলেছেন, ‘মিয়ানমার যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার প্রতিফলন হচ্ছে সিটি করপোরেশনের আজকের এই নিন্দা জ্ঞাপন। কমিটির পাঠানোর চিঠির জবাব সু চির না দেওয়া এবং হেগের শুনানিতে মিয়ানমার সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগিতা সম্মাননা ফিরিয়ে নেওয়ার যুক্তিকে আরো শক্তিশালী করেছে।’

গণতন্ত্রের জন্য সু চির অহিংস লড়াই এবং জনগণের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাধীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়তার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তাকে ‘অনারারি ফ্রিডম’ সম্মাননা দেয় লন্ডন সিটি করপোরেশন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer