প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৭:৫৯ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ;;
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের আকামা নবায়ন সম্পন্ন করতে নতুন শর্ত দিয়েছে দেশটির সরকার। এখন থেকে আকামা নবায়ন করতে ‘ইজার নেটওয়ার্কের’ মাধ্যমে আগে বাসাবাড়ির ভাড়ার চুক্তিপত্র (আকদ ইজার) দাখিল করতে হবে।

গত সোমবার সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ মন্ত্রণালয় এক যৌথ ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায়।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে জারি করা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যতামূলক করা হয় যে, আকামা নবায়নে মক্তব আল আমলের সম্মতি তখনই মিলবে যখন একজন প্রবাসী তার ভাড়াকৃত ফ্ল্যাট, শিগ্গা কিংবা বাড়িভাড়ার বৈধ চুক্তির সকল আনুষ্ঠানিকতা ‘ইজার নেটওয়ার্কের’ মাধ্যমে সম্পূর্ণ করবে।

তবে নতুন অবস্থায় যারা নিজে নিজে কাজটি করতে পারবেন না তাদের জন্য মিডলম্যানের (ওয়াস্তর) মাধ্যমে কাজটি সম্পূর্ণ করার অনুমতিও দিয়েছে মন্ত্রণালয়।

আগামী সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্তটি শ্রম মন্ত্রণালয়ে বাস্তবায়িত হবে। তবে এর আগে আগস্ট থেকে চলবে এই আইন সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা।

আইনটি কার্যকর হলে প্রবাসীরা ঘরে বসেই প্রতিমাসে কিংবা বাত্সরিক বাড়িভাড়া সাদাদ (ব্যাংক সেবা) দিয়েও পরিশোধ করতে পারবে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer