প্রকাশিত: ১৬/০৭/২০২২ ৮:১৮ পিএম

সৌদি আরবে ফারজিন সুলতানা (৪০) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মদিনায় মারা যান। এ নিয়ে চলতি মৌসুমে সর্বমোট ২০ হজযাত্রী মারা গেছেন।

নিহতদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৬ জন । এরমধ্যে মক্কায় মারা যান ১৬ এবং মদিনায় তিন জন ও জেদ্দায় একজন।

শনিবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা জেলার ফারজিন সুলতানা মদিনায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- BW0389830।

জানা গেছে, ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গত দুদিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে।

বৃহস্পতিবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer