প্রকাশিত: ২৭/০৭/২০১৯ ২:১৬ পিএম

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বার্ধক্যজনিত, হৃদরোগে আক্রান্ত হওয়াসহ বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছে। এদের মধ্যে ১৩ হজযাত্রী মক্কায়, দুজন মদিনায় এবং একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ বৃহস্পতিবার মক্কায় মৃত্যুবরণ করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন সৌদি গেছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer