প্রকাশিত: ২০/০৩/২০২০ ১২:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরব সব ধরণের যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি প্রেস এজেন্সি তাদের এক খবরে জানায়, ১৪ দিনের জন্য দেশের অভ্যন্তরে বিমান, ট্রেন, বাসসহ সব ধরণের গণপরিবহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নতুন এ নির্দেশ শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে কার্যকর হবে। তবে যেসব ফ্লাইট জরুরী প্রয়োজনে পরিচালনা করা হবে এবং চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকবে সেগুলো সহ ব্যক্তিগত বিমান বিশেষ অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে এখনও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

ভাইরাসটির বিস্তার রোধে এর আগে বিভিন্ন পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবের মক্কায় কাবা শরীফ ও মদিনায় মসজিদে নববী ছাড়া সকল মসজিদে অনির্দিষ্টকালের জন্য নামাজ বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উদ্ভূত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer