সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৯/০৩/২০২৩ ৪:২২ পিএম

সৌদি আরবে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন রামুর যুবক মোহাম্মদ হোছাইন। সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোহামম্মদ হোছাইন কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ঘোনারপাড়া বাহারকাছা এলাকার কাদের হোসেনের ছেলে।
জানা গেছে- কাদের হোসেনের ৬ সন্তানের মধ্যে একমাত্র ছেলে মোহাম্মদ হোছাইন। তাই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ৭ বছর পূর্বে জীবিকার তাগিদে মোহাম্মদ হোছাইন সৌদিতে যান। সেই থেকে পরিবারের অবস্থা ভালই চলছিল। কিন্তু আকষ্মিক এ দূর্ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্য দিশেহারা হয়ে পড়েছেন। নিহতের মোহাম্মদ হোছাইনের চার বছরের এক কন্যা শিশু রয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
জানা যায়, মোহাম্মদ হোছাইন ২৭ মার্চ, সোমবার আভাহা থেকে মক্কা নগরীর উদ্যেশ্যে বাসযোগে রওয়ানা দেন। মোহাম্মদ হোছাইনের ভগ্নিপতি তাকে ওই গাড়িতে তুলে দেন। পরে দূর্ঘটনার খবর আসলে মোহাম্মদ হোছাইনকে কল করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়- তিনি (হোছাইন) যেই বাসে উঠেছিলেন সেই বাসটিই ভয়াবহ সড়ক দূর্ঘটনায় পড়েছে।
সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২২ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৭ জন। এছাড়া বাসটিতে মোট ৪৭ যাত্রীর মধ্যে ৩৫ জনই বাংলাদেশি। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...