ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০২/২০২৪ ৮:২৬ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কারণে অনেক ফিলিস্তিনি ওমরাযাত্রী সৌদি আরবে আটকে পড়েছেন। এ অবস্থায় দেশে ফেরা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের ছয় মাস পর্যন্ত সৌদি আরবে বসবাসের অনুমতি দিয়েছে সৌদি সরকার। আটকে পড়া ফিলিস্তিনিদের ব্যাপারে সৌদি আরবের এমন সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার দক্ষিণ প্রদেশের অনেক ওমরাযাত্রী সৌদি আরব গিয়ে আটকে পড়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। পরে সৌদি সরকার তাদের ছয় মাস পর্যন্ত দেশটিতে আবাসিক থাকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাছাড়া তাদের নিজ দেশে নিরাপদে ফেরা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের অস্থায়ী ত্রাণ দেওয়া হবে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় গত ১৪৫ দিনে ফিলিস্তিনের ২৯ হাজার ৭৮২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৮ হাজার ৫৫২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অপরদিকে এ যুদ্ধে ইসরায়েলি মানুষ মারা গেছে এক হাজার ২০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...