প্রকাশিত: ১৮/০৬/২০২২ ৬:০২ পিএম


হজ করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন আরও ২ বাংলাদেশি। তারা হলেন—মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোসাম্মৎ রামুজা বেগম (৫৪)।

তাদের মধ্যে হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে। তার পাসপোর্ট নম্বর ‘ইই০৩৮৫৩৭৬’। রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তার পাসপোর্ট নম্বর ‘বিডাব্লিউ০৮৪৩৩২৮’।

গতকাল শুক্রবার তাদের মৃত্যু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।

এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৪ জন বাংলাদেশি মারা গেলেন।

এর আগে ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন মারা যান মো. জাহাঙ্গীর কবির।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer