প্রকাশিত: ২১/০৪/২০১৯ ৭:২১ পিএম , আপডেট: ২১/০৪/২০১৯ ৭:২২ পিএম

অনলাইন ডেস্ক :
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তবে তা প্রতিহত করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, উত্তর রিয়াদে এই হামলায় ভারী অস্ত্রসমৃদ্ধ চার হামলাকারী নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিহতদের হাতে মেশিন গান, বোমা ও মলোটভ ককটেল ছিল।

সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়িযোগে রিয়াদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত সাধারণ তদন্ত পরিদফতরের প্রধান ফটকে হামলার চেষ্টা করেছে। কিন্তু নিরাপত্তা বাহিনী প্রতিহত করলে তারা ভেতরে ঢুকতে পারেননি।

সাধারণ তদন্ত পরিদফতরকে মাবাহিত নামেও ডাকায়। মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি তারা দেখে থাকে। তাদেরকে রাষ্ট্রীয় গোপন পুলিশ বাহিনী হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, পরবর্তীতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে হামলাকারীরা নিহত হয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুতে একটি হামলার চেষ্টা করা হলে দুই সন্ত্রাসীকে হত্যা করার কথা জানিয়েছে সৌদি আরব। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

২০০০ সালের শুরুর দিকে সৌদি আরবে বিদ্রোহীদের হামলার পর দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান বেড়ে গেছে। গত কয়েক বছরে বড় কোনো হামলার কথা শোনা
যায়নি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer