প্রকাশিত: ০৯/০৭/২০২২ ১০:৩৫ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শনিবার (০৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেও আজ উদযাপিত হচ্ছে ঈদ। খবর আরব নিউজ।

আরব নিউজ জানায়, আজ সকালের শুরুতে শত শত মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করতে মক্কা ও মদিনায় জড়ো হন। মক্কার মসজিদুল হারামে নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।

সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ। সকালের দিকেই মুসল্লিরা মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত কাতারেও আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে। সকালে আল-ওয়াজবাহ ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দ্য পেনিনসুলা আরও জানায়, এ সময় অন্যদের মধ্যে শেখ জসিম বিন হামাদ আল থানি, আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি প্রমুখও সেখানে ঈদের নামাজ আদায় করেন।

মধ্যপ্রাচ্য ছাড়াও ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এছাড়া ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রেও আজ ঈদ উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer