প্রকাশিত: ২৭/০১/২০২২ ১০:২৪ পিএম

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে সোনা ও মুদ্রাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হয়েছেন। খবরটি জানার পর রুহুল আমিন শুভ নামে ওই কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা থেকে।

বিমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেদ্দা থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৪০৩৬ তে কর্মরত ছিলেন শুভ। বুধবার (২৬ জানুয়ারি) সকালে ফ্লাইটে আরোহণের সময় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে নিয়ম অনুযায়ী তল্লাশির সময় তার ব্যাগে স্বর্ণ ও মুদ্রা ধরা পড়ে। এরপর তাকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়াললাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বলেন, রুহুল আমিন শুভর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিমানকর্মীর পকেটে ৩০ সোনার বার!

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন আছেন সৌদি ইমিগ্রেশন অথরিটির কাছে। তাদের লগ রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুভ কী পরিমাণ মুদ্রা বা সোনাসহ ধরা পড়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তাহেরা খন্দকার

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer