প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
সৌদি আরবের আল আরধা জিজান নামক স্থানে বোমা হামলায় কক্সবাজারের পেকুয়ার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোশাররফ হোসেন। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মোক্তার হোসেন মুনর ছেলে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে ইয়েমেনের জঙ্গি গ্রুপের অতর্কিত বোমা হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে সেখান থেকে তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে সৌদি আরবের কিং ফারহাদ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান মোশারফ হোছাইন (২৫)।

নিহতের মরদেহ সেখানকার হাসপাতালের হিমঘারে রাখা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে মোশারফ বোমা হামলায় নিহতের খবর তার দেশের বাড়ি পেকুয়ায় আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনের কাছে পৌঁছালে শনিবার বিকালে কান্নার রোল পড়ে যায়। নিহতের পরিবারে চলছে এখন শোকের মাতম।

ছয় মাস আগে জীবিকা অন্বেষণে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন যুবক মোশারফ হোছাইন।

সৌদি আরব থেকে নিহত যুবকের চাচা মো. রহিম ঢাকাটাইমসকে টেলিফোনে জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে কাজ করার সময় ইয়েমেনের বিদ্রোহী হুদি জঙ্গি গ্রুপ অতর্কিত বোমা হামলা চালায়। এ হামলায় তার ভাতিজা গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...