প্রকাশিত: ১৮/১০/২০১৭ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৫ পিএম

নিউজ ডেস্ক::
সৌদি আরবের দাম্মামে দেশটির পুলিশের এক অভিযানে গত তিন দিনে ১৩৫ বাংলোদেশিকে আটক করা হয়েছে। আটককৃত এসব বাংলাদেশিদের বিরুদ্ধে ফ্রি ভিসার নামে স্পন্সর-এর বাইরে কাজ করার অভিযোগে মামলা দিয়েছে পুলিশ।

৬ অক্টোবর সোমবার থেকে ১৮ অক্টোবর বুধবার পর্যন্ত অভিযানে এসব বাঙালিদের আটক করা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

সূত্রটি জানায়, তারা যে প্রতিষ্ঠানের হয়ে নিয়োগ পেয়েছিলেন, সে প্রতিষ্ঠানে কাজ না করে অন্য প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এছাড়া অনুমতিপত্র ছাড়া আটকরা বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজও করতেন। যা সৌদির শ্রম আইনে অবৈধ।

এদিকে আটককৃতদের চলতি সপ্তাহের মধ্যেই দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সৌদি আরবে প্রতিবছরই হজ মৌসুম শেষ হওয়া পর অবৈধ বিদেশিদের ধরতে অভিযান চালায় দেশটির পুলিশ। এবারের এই অভিযান চলমান রয়েছে; যা অন্তত একমাস ধরে চলবে।
উখিয়া নিউজ ডটকম/ ও/হক

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...