ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৬ ১০:২৯ পিএম

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি।

মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

মক্কায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি ...
Single Page Footer