প্রকাশিত: ১৭/০৩/২০২০ ২:২১ পিএম

ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অভিযোগে ২৯৮ জন সরকারি কর্মকর্তাকে আটক করেছে সৌদি আরব। এদের মধ্যে সেনা ও নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

সোমবার, দেশটির দুর্নীতি বিরোধী কমিশনের এক ঘোষণায় জানানো হয়, হেফাজতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট গঠন করা হয়েছে। ঘুষগ্রহণ এবং ক্ষমতার অপব্যহারের মাধ্যমে কমপক্ষে ৩৭ কোটি ৯০ লাখ রিয়াল আত্মসাৎ করেছেন তারা- রয়েছে এমন অভিযোগ।

বলা হয়, ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি চুক্তি থেকে অর্থ পাচার করেছেন তারা। এসব অভিযোগে আটক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তা এবং দুই বিচারকও। কারোই নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

চলতি মাসেই, অভ্যুত্থান চেষ্টার অভিযোগে শীর্ষ বাদশাহ’র সৎ ভাইসহ ৩ প্রিন্সকে আটক দেখানো হয়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer