প্রকাশিত: ২১/০৬/২০২০ ৭:৫১ এএম

সৌদি আরবে ধীরে ধীরে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। এ জন্য জারিকৃত লকডাউন ও কারফিউ আজ থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।
সৌদি গেজেট এবং আরব নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে

এতে বলা হয়েছে, মক্কা মুকাররমা ও বন্দর নগরী জেদ্দাসহ সারাদেশে কারফিউ প্রত্যাহার করা হবে ২১ জুন সকাল থেকে। পূর্ব ঘোষিত নির্দেশ মোতাবেক মক্কা ২৪ ঘণ্টা কারফিউয়ের আওতায় ছিল এবং জেদ্দায় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কারফিউর আওতামুক্ত ছিল। রোববার থেকে মক্কা ও জেদ্দায় কারফিউ প্রত্যাহার করা হবে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে। স্বাস্থ্য সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে তাদের প্রতিষ্ঠান চালাতে পারবে। অবশ্যই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

এদিকে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমরাহ এবং আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত থাকবে এবং স্থল ও সমুদ্রসীমাও বন্ধ থাকবে বলে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেনে এক হাজার ২৩০ জন। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৪ হাজার ২৩৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৯১৭ জন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer