ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৩ ১০:১০ এএম

সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বসবাস ও কাজ করার অনুমতি না থাকা এবং অবৈধভাবে প্রবেশ করায় তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানায়, ২০ থেকে ২৬ এপ্রিল সময়ে বসবাসের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫ হাজার ৬২০ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৩ হাজার ৮২৫ জন এবং কাজের অনুমতিসংক্রান্ত আইন লঙ্ঘন করায় ১ হাজার ১৬১ জন গ্রেপ্তার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন ১ হাজার ৮৭ জন। তাদের মধ্যে ৭৪ ভাগ ইথিওপীয় এবং ২৫ ভাগ ইয়েমেনি। ১ শতাংশ অন্য দেশের নাগরিক।

এছাড়া আরও ২৯ জন সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের সময় ধরা পড়ে এবং অবৈধ এসব অভিবাসীকে পরিবহন ও আইন লঙ্ঘনকারীদের মদদ দেয়ার অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ পরিবহন, আশ্রয় প্রদানসহ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন এমন ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হতে পারে এ কাজে ব্যবহৃত গাড়ি ও সম্পদ।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer