প্রকাশিত: ২১/০২/২০২১ ১১:৫৫ এএম

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শনিবার(২০ ফেব্রুয়ারি) বিকালে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল(অব:) ফোরকান আহমদ।
তিনি বলেন,জালিয়াপালংয়ের টুর্নামেন্টে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে। এ খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে।
খেলায় অংশ নেওয়া দুইদলকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারে পালং স্পোর্টিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেয় জামতলী জুনিয়র ফুটবল একাডেমি।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি বলেন,জালিয়াপালংয়ের জনপ্রিয় এ খেলার মাঠকে আরো সংস্কার করা হবে। উপজেলা পরিষদের পক্ষে সর্বদা সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্ট আয়োজক কমিটিকে উখিয়া থানার পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন,ইউপি সদস্য শামশুল আলম, এ্যাডভোকেট শাহ আমিন চৌধুরী,এ্যাডভোকেট সাকু আলম সহ নেতৃবৃন্দরা।

চ্যাম্পিয়ন পুরস্কার বিজয়ী দলকে ১লক্ষ ১হাজার টাকা ও
রানার্স আপ ৫০হাজার ৫শত টাকা তুলে দেওয়া হয়।
চ্যাম্পিয়ন ট্রপির স্পন্সর ছিলেন জালিয়া পালং ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান জনাব নুরুল আমিন চৌধুরী। ও সাবেক জনপ্রিয় উখিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব সোলতান মাহমুদ চৌধুরী।

টুর্নামেন্টের সকল ম্যাচ কোনোপ্রকার বিশৃঙ্খলা ছাড়া সফলতার সাথে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট সাকু আলম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer