প্রকাশিত: ০২/০৫/২০১৮ ৬:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৩ এএম

ডেস্ক নিউজ:
নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে  তাসফিয়া আমিন (১৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ মে) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকত এলাকার ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণী  টেকনাফ উপজেলার ডেইলপাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মেয়ে। তারা স্বপরিপারে চট্টগ্রামের আর নিজাম আবাসিক এলাকার ৩নং সড়কের কেআর এস বিল্ডিংয়ে থাকেন। তিন বোন এক ভাইয়ের মধ্যে তাসফিয়া সকলের বড়। সে নগরীর সানশাইন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী।

পতেঙ্গা থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়দের খবরে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পাথরের ওপর পড়ে থাকা অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার পরিচয় পাওয়া যায়। তার শরীরে কোথাও তেমন আঘাতের চিহ্ন দেখা না গেলেও মুখে হালকা আঘাতের চিহ্ন আছে।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান এসআই আনোয়ার।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer